• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সরবরাহ বাড়ার চাপে তেলের বাজার

  • Lead News
  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বড় আকারে বাড়েনি। তবে সরবরাহ বাড়ার সম্ভাবনা ও বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে বাজারে সতর্ক অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা। এতে চাপ পড়েছে তেলের বাজারে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) সামান্য বেড়েছে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম।

এদিন লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে ৭২.২৯ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ২৯ সেন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৮.৮৪ ডলারে। তবে আগের দিন দুই ধরনের তেলের দামই ইরান-সংঘাতের আগের অবস্থানের কাছাকাছি নেমে এসেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক উত্তেজনা কমে যাওয়ায় তেলের দামে যুক্ত হওয়া ঝুঁকির প্রিমিয়ামও কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও অনিশ্চিত থাকায় পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করবে’। তার এই মন্তব্য নতুন করে বাজারে উদ্বেগ তৈরি করেছে।

বিনিয়োগকারীরা এখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির পরিস্থিতির দিকে নজর রাখছেন। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে জ্বালানির চাহিদা কীভাবে বাড়ে, সেটিও তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে ওপেক প্লাস আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও উৎপাদন বাড়ানো হয়েছিল।

রয়টার্সের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুনে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করেছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। পাশাপাশি সৌদি আরব আগস্টের জন্য এশিয়ার বাজারে তাদের প্রধান ‘আরব লাইট’ অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্যও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যছাড়।

মন্তব্য (০)





image

গত সপ্তাহে সৌদি জোটের ৪৫০টির বেশি বিমান হামলার দাবি ইয়েমে...

নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহে, ইয়েমেনের বিভিন্ন এলাকায়, সৌদি নেত...

image

‎গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায়...

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নি...

image

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...

image

ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

image

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি...

  • company_logo