• সমগ্র বাংলা

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা সন্তান নিহত, গৃহকর্তা আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহি মা এবং সন্তান নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল চালক গৃহকর্তা। অসুস্হ স্ত্রী সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাবার সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হতাহতের ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

নিহত ফাহিমা আক্তার (২৮) কাহারোল উপজেলার  মালগ্রাম গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। ৩ বছর বয়সি তাদের শিশু পুত্রের নাস আব্দুল্লাহ।

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদরের গড়েয়া এলাকায় জনৈক হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য অসুস্হ স্ত্রী সন্তানকে মোটর সাইকেলে চড়িয়ে  কাহারোলের গ্রামের বাড়ী মালগ্রাম থেকে আজ ভোরে রওয়ানা দিয়েছিলের নাজমুল হোসেন। পথিমধ্যে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের কবিরাজহাট পাঁচপীর মোড়ে মোটর সাইকেলটির পেছনে ধাক্কা দেয় মাছ বহনকারি একটি পিকআপ। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ওই পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে মর্মান্তিকভাবে মা-ছেলে নিহত হয়েছে। দুরে ছিটকে পড়ায় আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছে পরিবারের কর্তা। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo