• সমগ্র বাংলা

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্যাপী (১০০ ঘণ্টা) উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) পাবনা সদরের গাছপাড়া এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি–এর আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক ও উপপ্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফজলুল হক এবং ব্যাংকটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প (বিপণন) বিভাগের প্রধান এন এইচ এম নুসরাত।

বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দিয়ে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo