• সমগ্র বাংলা

নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানে পল্লী উন্নয়নের বিকল্প নেই : ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানে পল্লী উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে সঞ্চয়, ঋণ, প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সমবায়ভিত্তিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উৎপাদনমুখী কার্যক্রম সম্প্রসারণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

আলোচনা সভা শেষে বিআরডিবির মহিলা সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo