• সমগ্র বাংলা

চাঁদা না দেওয়ায় রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট, জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় 'জাফলং চাইনিজ রেস্টুরেন্ট'-এ পরিকল্পিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার ০৬ জুলাই দুপুরে দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধন ও সমাবেশে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি জাফলং চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত পরিকল্পিতভাবে আগুন দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। অগ্নিসংযোগের পাশাপাশি রেস্টুরেন্টের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করা হয়েছে। এই ঘটনায় রেস্টুরেন্টের মালিকপক্ষ যেমন বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।

​এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo