• সমগ্র বাংলা

প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সঙ্গে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরেও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ঋণ সহায়তা প্রদান ও সুফল ভোগীদের মাঝে বিভিন্ন ফলদ-বনজ গাছের চারা বিতরণ করাসহ নানা কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।

এদিন গৃহিত কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সরফরাজ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সুফল ভোগী আয়শা আক্তার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তি, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৪৬জন সুফলভোগীদের মাঝে ১৭লাখ টাকার ঋণ সহায়তা ও প্রত্যককে দুটি করে বনজ-ফলদ গাছের চারা প্রদান করা হয়।  

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। দেশের প্রত্যন্ত এলাকার মানুষদের ভাগ্য উন্নয়নে যা যা করার প্রয়োজন বর্তমান সরকার সেই কাজগুলো করতে বধ্য পরিকর। শুধুমাত্র সরকারের কাছ থেকে গ্রহণ করা সুবিধাগুলো মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে সুবিধাভোগীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo