ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে রবিবার (৫ জুলাই) উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর এলাকা থেকে চার জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, থানা পুলিশ ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত চাঁদ শেখের ছেলে সানোয়ার হোসেন (৫২), পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কাঁছিকাটা এলাকার মৃত দুলাল সরদারের ছেলে বাবলু রহমান (৪৬), ছাইকোলা সরদারপাড়া এলাকার মৃত হোসেন প্রামানিকের ছেলে আক্কাস আলী (৬০) ও কানাইয়ের চর এলাকার মৃত রয়াজ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৪৮) কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়।
আটককৃতদের আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)