• সমগ্র বাংলা

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ, আইপিএস সরববাহকরণ, যন্ত্রাংশ বিতরণ, খেলাধূলা সামগ্রী বিতরণ করাসহ একই মঞ্চে সাতটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ, ২২ জনের মাঝে জিআর নগদ অর্থ-চেক বিতরণ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ অধিনস্ত দপ্তরসমূহে চিকিৎসা সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• আইপিএস সরবরাহকরণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে যন্ত্রাংশ বিতরণ, এতিমখানা ও শিশু সদনে চেক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড ব• ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং দুইদিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো ঐচ্ছিক তহবিলের অর্থ প্রকাশ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দু:স্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। আ’লীগ সরকারের আমলে দু’একজন ব্যক্তিই ঐচ্ছিক তহবিলের অর্থসহ বিভিন্ন উপকরণ পেতেন আর বাকিটা চলে যেতো স্থানীয় এমপি ও তার সাঙ্গপাঙ্গদের পকেটে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান চান সরকারের সকল কার্যক্রম ও বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সূর্যের আলোয় প্রকাশ্যে সম্পন্ন করতে। তাই আমরাও উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম প্রকাশ্যে করার চেস্টা করে আসছি। বর্তমান সরকার আগামীতে আরো অনেক চমক উপহার হিসেবে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিবে। তাই আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এমপি রেজু।
 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo