• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে আহত যুবক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া উপজেলায় নাই‌ট্রো‌জেন গ‌্যাস প্লাস্টিকের বোতলে বহন করার সময় বিস্ফোরিত হয়ে আব্দুল খালেক (২৭) না‌মের এক যুবক আহত হ‌য়ে‌ছে। সে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাটুরিয়া বাজারের বাসস্ট‌্যান্ড মোবাইল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, আব্দুল খালেক সাটুরিয়া বাজারের মোল্লা ফার্মেসি থেকে এক‌টি প্লাস্টিকের বোতলে ভরা নাইট্রোজেন গ্যাস ৪০০ টাকায় কিনে নিয়ে যাচ্ছিল। সাটু‌রিয়া বাসস্ট‌্যান্ড মোবাইল মার্কেটের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বোতলটি বিস্ফোরিত হয়। এতে বোতলটি ছিন্নভিন্ন হয়ে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক জানায়, প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি পাওয়ার উদ্দেশ্যে তিনি গ্যাস কি‌নে বোত‌নে ভ‌রে নি‌য়ে জাওয়‌ার সময় তা বি‌স্ফোরন ঘ‌টে। তবে প্লাস্টিকের বোতলে এভাবে বহন করলে বিস্ফোরণ ঘটতে পারে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানিয়ে‌ছে, আহত যুবকের ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাটু‌রিয়া থানার এসআই গোল‌াম মোর্তজা জা‌নি‌য়ে‌ছে,  নাই‌ট্রো‌জেন গ‌্যাস প্লাস্টিকের বোতলে বহন করার সময় বিস্ফোরিত হয়ে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পে‌য়ে ঘটনাস্থল ও সাটু‌রিয়া হাসপাতা‌লে গি‌য়ে আহত যুব‌কের সা‌থে কথা ব‌লে বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা‌ হচ্ছে।

 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo