ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপহরণ এবং ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় নাগরিক টেলিভিশনের হিলি প্রতিনিধি তাহাকিক হাসানসহ আরো ২জনকে গ্রেফতার করেছে স্হানীয় থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২ জুলাই ইউসুফ ও মোজাম্মেল হোসেন মুকুল নামে আরো ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত তাহাকিক হাসান হাকিমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির জানান, জীবনানন্দ সরকার নামের একজন "টিবয়"কে গত ৩০ মে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাটারে তালা মেরে ভিতরে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন পিতা মনিন্দ্রনাথ সরকার। প্রায় ৩৬ ঘন্টা পর অভিযান চালিয়ে ওই দোকানের ভিতরে আটকাবস্হায় তাকে উদ্ধার করেন তারা। এসময় জিম্মিকে পাহারাত ইউসুফ এবং মোজাম্মেল হোসেন মুকুল নামে ২জনকে গ্রেপ্তার করেন তারা। মামলায় অভিযুক্ত অন্যান্যরা আত্বপোপন করেছে।
তিনি আরো জানান, গ্রেপ্তার সাংবাদিক তাহাকিক হাসানের সহোদর মেহেদি হাসান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকি এর ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপুর্ব স্বর্ন চোরাচালের মামলা রয়েছে। অন্যদিকে অপহরনের শিকার জীবনানন্দ সরকার "টিবয়" হিসেবে কাজ করতো। তার পরিবারের পক্ষে ১৮ লাখ দুরের কথা ১৮ হাজার টাকা দেওয়ার সক্ষমতা নেই। তাছাড়া জীবনানন্দ সরকারের কাছে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়েছে অপহরনকারিরা। সব বিষয় মাথায় রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবির পেছনে অন্য কোন কারন রয়েছে কিনা? তা ক্ষতিয়ে দেখছেন তারা। গ্রেপ্তার ৩জনকে আদালতে পাঠিয়েছেন তারা। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছেন তারা । বের করার চেষ্টা করছেন নেপথ্য কারন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)