• সমগ্র বাংলা

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানীপুর, রানার্সআপ ডি-চিন মার্ট মোহনপুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপুর যুব সংঘ আয়োজিত আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রানীপুর স্বপ্নীল স্লুইসগেট  যুব সংঘ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে ডি-চিন মার্ট মোহনপুর ফুটবল দল। গতকাল শুক্রবার বিকেলে বিরলের সাহারানীপুর মাঠে ওই চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোন গোল না পারায় ফলাফল গড়ায় ট্রাইবেকারে।  এতে ৪-২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানীপুর স্বপ্নীল স্লুইসগেট যুব সংঘ। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছে রানীপুর স্বপ্নীল স্লুইসগেট  যুব সংঘের গোল্ড রক্ষক মাসুদ রানা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে সোলেমান। 

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক যুবদলের বিরল উপজেলার আহবায়ক ও ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুর ইসলাম। 

প্রধান অতিথি বলেন, আমি জনগণের কল্যানে কাজ করে যেতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে খেলাধুলার বিকল্প নাই। যত বেশি খেলাধুলার টুর্নামেন্ট হবে ততবেশি মাদকমুক্ত সমাজ গড়বে। আমাদের তরুন সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলাকে বেশি করে প্রাধান্য দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী  আব্দুল হালিম, ছাত্রদলের জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আবুজার সেতু, পৃষ্টপোষক সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী এবং আরিফসহ অন্যান্যরা। 

ধারাবর্ননাসহ  উপস্থাপনা করেন এস এম  রফিক। খেলা পরিচালনা করেন ওবায়দুর রহমান ও সহকারী বেলাল হোসেন, সুজীত রায়। 

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo