• সমগ্র বাংলা

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রামে এক কৃষকের ধানের বীজতলায় দুর্বৃত্তদের আগাছানাশক (ঘাস মারা) ওষুধ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বীজতলার সুমন সোনা ও গুটি জাতের ধানের চারা নষ্ট হয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় তিনি ভূল্লী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানপাড়া গ্রামের মৃত হামির উদ্দিনের ছেলে মো. জমির উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি মৌজা জাহানপাড়া, দাগ নং-৪৪৯ এর ২০ শতক জমির মধ্যে ১২ শতক জমিতে সুমন সোনা ও গুটি জাতের ধানের বীজতলা তৈরি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তিনি বীজতলা দেখে বাড়িতে ফিরে যান। পরদিন ২ জুলাই সকাল ১১টার দিকে আবার জমিতে গিয়ে দেখেন ধানের চারা অস্বাভাবিকভাবে শুকিয়ে মরে যাচ্ছে। তার ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা জমিতে প্রবেশ করে আগাছানাশক ওষুধ ছিটিয়ে বীজতলার ব্যাপক ক্ষতি করেছে।

ভুক্তভোগী কৃষক মো. জমির উদ্দিন বলেন,"আমি একজন কৃষক। অনেক কষ্ট করে ১০ একর জমিতে আবাদ করার জন্য এই বীজতলা তৈরি করেছিলাম। এখন বীজতলার ধান নষ্ট হয়ে গেছে। আমি এখন ১০ একর জমিতে কীভাবে ধান লাগাবো? নতুন করে বীজতলা তৈরি করলে সময় চলে যাবে, আবাদও বিলম্বিত হবে। এতে আমার আর্থিক ক্ষতি আরও বাড়বে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

তিনি আরও জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার সাক্ষী হিসেবে তার বড় ভাইয়ের ছেলে সুরুত আলী, ছেলে আবু বক্কর সিদ্দিক ও মো. হানিফ এবং চাচাতো ভাই নূরনবীর নাম উল্লেখ করেছেন। এছাড়াও প্রয়োজন হলে আরও সাক্ষী-প্রমাণ উপস্থাপন করবেন বলে জানান। স্থানীয় ইউপি সদস্য সতীশ চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, "এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন কৃষকের বীজতলা নষ্ট করে দেওয়া মানে তার পুরো মৌসুমের ফসলকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo