ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদক সেবীকে আটক করেন থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন স্থান থেকে আটককৃত মাদক সেবীদের ভ্রাম্যমান আদালত শাস্তি প্রদান করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেংগা নদী পাড়া মৃত সিরাজুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (৫৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা নগদ জরিমানা, একই এলাকার মৃত আব্দুস সাত্তার এর ছেলে গোলাম মোস্তফা (৫০) কে ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা, ছাইকোলা দীঘল গ্রাম এলাকার আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওহাব (৩৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা এবং বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকার আকবর আলীর ছেলে শফিক আলী (৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীকাল আরো কঠোর হাতে দমন করা হবে মাদক সেবী ও কারবারিদের।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

মন্তব্য (০)