• সমগ্র বাংলা

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক সহ রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা। 

মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম  লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক সুজন, মুলগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।

বক্তারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কি করে রাজনীতি করার সাহস দেখায়। আগামীতে চাটমোহরের কোথাও আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদেরকে শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতা কর্মীরা। 

উল্লেখ্য, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ কিছু আওয়ামী লীগ নেতা কর্মী। খবর পেয়ে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের কাউকে পায়নি। পরে সেখানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মুলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

২

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৪

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

image

পঞ্চগড়ে বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...

  • company_logo