• সমগ্র বাংলা

পাবনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মঙ্গলবার (৩০ জুন) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করে। পরে তাদের কে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযানে উপজেলার বনগ্রাম এলাকা থেকে আজম এর ছেলে জাহিদ (১৯), সাদেক প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২১) ও ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯) কে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, উপজেলা প্রশাসন, চাটমোহর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ ও যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি পরিবারক ও এলাকাবাসীকে সচেতন হতে হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo