• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।  এ উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক আরো দুই মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। 

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহেদ আলী (৫৭), বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫)। 

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দু’জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এদিন রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত দুই মাসে অন্ততঃ ৪০ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। মাদক নিয়ন্ত্রণ করতে পারলেই এ উপজেলার অপরাধ প্রবণতা কমে যাবে। যে কারণে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও পরামর্শে মাদককের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo