• সমগ্র বাংলা

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধনে ক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে টখামারের বর্জ্য পাশের বিলে ফেলা হচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষিজমির উর্বরতা ও ফসল উৎপাদনের ওপর। ফলে প্রতিবছর আর্থিক ক্ষতির মুখে পড়ছেন শতাধিক কৃষক।

জমানববন্ধনে বক্তারা জানান, এলাকার পোল্ট্রি খামারি ইকবাল হোসেন প্রায় এক দশক ধরে একটি খামার পরিচালনা করছেন, যেখানে প্রায় ১০ হাজার ডিম উৎপাদনকারী মুরগি রয়েছে। অভিযোগ অনুযায়ী, খামারের মুরগির বিষ্ঠা ও অন্যান্য বর্জ্য পার্শ্ববর্তী ছাবর আলীর বিলে ফেলা হচ্ছে। এতে বিলের পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমির ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

২০ বিঘা জমির মালিক কৃষক মীর বাদল বলেন, একসময় তাদের এলাকার জমি অত্যন্ত উর্বর ছিল এবং ধানসহ বিভিন্ন ফসলের ভালো ফলন মিলত। কিন্তু কয়েক বছর ধরে খামারের বর্জ্যের কারণে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ায় আগের মতো ফলন আর পাওয়া যাচ্ছে না।

৩ বিঘা জমির মালিক রিটন মিয়া বলেন, বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে প্রতি মৌসুমেই তাদের ক্ষতির পরিমাণ বাড়ছে।

৮ বিঘা জমির মালিক হান্নান মীর অভিযোগ করেন, বিলের পানি ও জমি দূষিত হয়ে পড়ায় ধানসহ অন্যান্য ফসলের আবাদ ব্যাহত হচ্ছে।

১৫ শতাংশ জমির মালিক রায়হান বলেন, কৃষিকাজই তাদের পরিবারের প্রধান জীবিকা। ফসল নষ্ট হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

একই ধরনের অভিযোগ করেন নুরুল ইসলাম (২০ শতাংশ জমি) ও আনিস (১৫ শতাংশ জমি)। তারা বলেন, খামারের বর্জ্যের কারণে প্রতিবছর তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

৩ বিঘা জমির মালিক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীর বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা এ সমস্যার ভুক্তভোগী। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

কৃষক শরিফ মীর জানান, তিনি দেড় বিঘা জমিতে কাঁঠাল, হলুদ, মরিচ ও ধানের চাষ করতেন। কিন্তু বর্জ্যের প্রভাবে এখন আর আগের মতো ফলন হচ্ছে না, ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কাশেম মীর। তিনি বলেন, কৃষকদের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধন থেকে কৃষকরা দাবি জানান, পোল্ট্রি খামারের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অভিযোগের বিষয়ে পোল্ট্রি খামারের মালিক ইকবাল হোসেন বলেন, তার খামার দীর্ঘদিন ধরে পরিবেশগত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। কৃষকদের অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। যদি বাস্তবে কোনো সমস্যা থেকে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।

এদিকে, দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo