• সমগ্র বাংলা

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শেখ (২৪) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন শেখ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাওতা গ্রামের সুজন শেখের ছেলে। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে, তবে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo