• সমগ্র বাংলা

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর বিদ্যালয়ে যাওয়া ছিল প্রতিদিনের এক কঠিন সংগ্রাম। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দুটি পা অচল। ফলে নিজে চলাফেরা করতে না পারায় প্রতিদিন মায়ের কোলে করেই বিদ্যালয়ে যেতে হতো তাকে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে একটি হুইলচেয়ার পাওয়ার পর বদলে গেছে তার শিক্ষা জীবনের প্রতিবন্ধকতার পথ।

জানা গেছে, মেহেদীর পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। প্রতিদিন মা মারুফা আক্তার তাকে কোলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে নিয়ে যেতেন এবং ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে আনতেন। নিয়মিত এভাবে সন্তানকে বহন করতে গিয়ে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। এতে একদিকে পরিবারের কষ্ট বাড়ছিল, অন্যদিকে মেহেদীর লেখাপড়া চালিয়ে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়ছিল।

বিষয়টি জানতে পারেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। তিনি মেহেদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (CODEC)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে সংস্থাটির সহযোগিতায় মেহেদীর জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।

হুইলচেয়ারটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে মেহেদী। একটি হুইলচেয়ার যেন ফিরিয়ে দিয়েছে তার স্কুলে যাওয়ার আনন্দ। এখন আর প্রতিদিন মায়ের কোলে করে বিদ্যালয়ে যেতে হবে না। নিজের হুইলচেয়ারে বসেই সহজে বিদ্যালয়ে যেতে পারবে মেহেদী। এতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথও অনেক সহজ হয়ে গেছে।

মেহেদীর মা মারুফা আক্তার বলেন, প্রতিদিন ছেলেকে কোলে করে স্কুলে নিয়ে যেতে খুব কষ্ট হতো। অনেক সময় অসুস্থ হয়ে পড়তাম। হুইলচেয়ার পাওয়ায় এখন অনেক স্বস্তি লাগছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, কোনো শিশুই যেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। মেহেদীর বিষয়টি জানার পর কোডেকের সহযোগিতায় দ্রুত একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে শিক্ষা বিভাগ কাজ করে যাবে।

সোমবার (২৯ জুন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, কোডেকের ঈশ্বরগঞ্জ উপজেলা ম্যানেজার আজিজুর রহমান, অর্থ ও প্রশাসন ম্যানেজার শেখ মুরাদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরুল আহসান প্রমুখ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo