• সমগ্র বাংলা

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাকায় ঝিনাই নদীতে অবৈধভাবে চায়না জাল (চায়না দুয়ারী জাল) ব্যবহার করে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মো. নাজমুল হক এবং পুলিশের সদস্যরা।

অভিযানকালে ঝিনাই নদীতে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ (নয়শত) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo