• সমগ্র বাংলা

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ-সার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহফুজা আক্তার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি উন্নতমানের ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক সরবরাহ করা হয়।


কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো, উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo