• সমগ্র বাংলা

বীরগঞ্জে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল অর্থ জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে আটক ৪জন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেলসহ অর্থ জরিমান করা হয়েছে। আজ রবিবার সকালে রায় ঘোষিত অপরাধিদের কারাগারে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার অভিযান আটক মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ৪জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাগারে সাজা ভোগসহ অর্থ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বীরগঞ্জের দামাই ক্ষেত্র গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫৫) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ  ১শত টাকা অর্থদণ্ড, একই গ্রামের যতীন্দ্রনাথ রায়ের ছেলে রমনাথ রায় (৬৫) কে ৩ মাস বিনা শ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, ভাবকি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কামরুল হাসান জিপু (৩৫) কে ১বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড,  এবং একই গ্রামের নান্টু ঋষির ছেলে বাবুলনান্টু  (৫৬) কে ৩মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। সাজা ভোগ করতে তাদরেকে আজ রবিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও আজ রবিবার সকালে কোমরপুর ফিশারী এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ওরফে নয়নের স্ত্রী লিজা আক্তার (২৫) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।  মামলা নং ২৬। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo