• সমগ্র বাংলা

টেকনাফ শাহপরীর দ্বীপে কালেমা সম্বলিত পতাকা উড়ছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ-শাহপীরদ্বীপ সড়কের  দুই পাশে ও জেটিতে  কালেমা লেখা সাদা পতাকা উত্তোলন করা হয়েছে। মূলত ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় এলাকায় ঘরে বাহিরে ভিনদেশী পতাকা উত্তোলনের রেষ ধরে একটি ইসলামি সংগঠন কালেমা লিখা পতাকা তুলেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে । শনিবার হারিয়াখালী হতে শাহপরীর দ্বীপ এলাকায় সড়কের দুই পাশে সারি সারি এসব পতাকা দেখা যায়। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও খোঁজখবর নিতে শুরু করেছে সংশ্লিষ্টরা। 

জানা যায়,  "আল হিদায়া মানব কল্যাণ ছাত্র সংগঠন " নামের স্হানীয় একটি ইসলামি সংগঠনের  সদস্যরা শাহপরীর দ্বীপ ডেইল পাড়া আল মামুন মসজিদে জড়ো হয়। পরে সেখান থেকে  এসে শাহপরীর দ্বীপের রাস্তা এবং জেটি ঘাটে পতাকাগুলো বাঁশের উপরে বেধে উত্তোলন করে।  

এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসী শাহ পরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ড মাঝের পাড়ার মোহাম্মদ নোমান 

সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেন," দেশে বিধর্মী রাষ্ট্রের পতাকা উত্তোলনের বিপরীতে ইমানী কালেমা লিখা পতাকা তুলেছে ছোট ছোট ভাইয়েরা। তাদের ধন্যবাদ দেওয়া উচিত। ""

কয়েকটি ফেসবুক  পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে আছেন এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। সেখানে তাদের মধ্যে একজনকে  কালেমা লিখা পতাকার একি বাঁশের নিচে বাংলাদেশের জাতীয় পতাকাও যুক্ত করে  প্রদর্শন করতে দেখা যায় । তবে শনিবার  সকালে সড়কের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে পুতে রাখা  অনেক পতাকা কে বা কারা সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। 

এ ঘটনায় ‘আল হিদায়া মানব কল্যাণ ছাত্র সংগঠন’-এর কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সবাইকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবিতে কলেমা লেখা পতাকা ব্যবহার করার আহ্বান জানান।

উল্লেখ্য এই সংগঠনটি ২০২৪ সালের ২৪ আগস্ট শাহপরীর দ্বীপের কিছু মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা প্রতিষ্ঠা করেন।

স্হানীয় সংবাদকর্মী আব্দুর রহমান ইবনে আমিন তার ফেসবুকে লিখেছেন, "

ফুটবল উন্মাদনায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ভিনদেশি পতাকা উড়তে পারে, তাতে কারও আপত্তি নেই।অথচ ঈমানি চেতনায় "লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)" খচিত কালিমার পতাকা উত্তোলিত হলে একটি মহল কেন অস্থির হয়ে ওঠে?

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কলিমা খচিত পতাকা উড়াতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় টেকনাফের শাহপরীরদ্বীপ সড়কে কিছু যুবক ভাই দ্বীনপ্রেমে দ্বীন জযবায় উত্তোলিত কালিমা খচিত পতাকা রাতের আঁধারে কে বা কারা সরিয়ে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন স্থানে কলেমা লেখা সাদা পতাকা উত্তোলন  নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। তাই, বিষয়টি তদারকি করা প্রয়োজন বলে মনে করছি।’ 

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ‘আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে কলেমা লেখা সাদা পতাকা উত্তোলন করা  হয়েছে। এ বিষয়ে আমরা খোঁজখবর নেওয়া হচ্ছে।’

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo