• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে সাড়ে চৌদ্দ শত  (১,৪৫০) বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ করা হয়েছে। 

এসময় ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে আটককৃত পাচারকারীদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। 

(২৬ জুন) শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। 

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর), এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

আটককৃত বোট দুটিতে তল্লাশি কালে  'এফবি ফাতেমা হোসনা' থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং 'এফবি নিঝু রাব্বি' থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। 

আটককৃত ২১ ব্যক্তি, জব্দকৃত ২টি  বোট এবং ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo