• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।

স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে।

ভারত সরকারের কর্মকর্তাদের ভাষ্য, নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo