• সমগ্র বাংলা

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই জন কে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা  অর্থদণ্ড প্রদান  করা হয়। 

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১ টার দিকে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, সরদারপাড়া গ্রামের মৃত তমিজ মণ্ডলের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২) এবং ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জাকির হোসেন (৪২)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে তা ধ্বংস করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo