• সমগ্র বাংলা

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার আলোচনায়: রেজিনূর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের মতো পাবনাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার কারণে আলোচনায় রয়েছেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এর আগে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। পাবনায় দায়িত্ব গ্রহণের পর জেলা গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোর সমন্বয়ে বিভিন্ন অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র চোরাচালান এবং আলোচিত বিভিন্ন মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে ঈশ্বরদীতে আলোচিত দাদি-নাতনি ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার, অস্ত্র চোরাচালান চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান এবং বিভিন্ন আলোচিত অপরাধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো স্থানীয়ভাবে আলোচিত হয়।

এছাড়া পাবনা সদরের পৌর এলাকার শিশু হাফসা হত্যা মামলার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করে আইনগত প্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন বলে জানা গেছে।

জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতি, ছিনতাই, ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অভিযুক্তদের গ্রেফতারেও তিনি ভূমিকা রাখেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

একাধিক গণমাধ্যমকর্মী বলেন, অভিযানের পর তথ্য সরবরাহ ও যোগাযোগ রক্ষায় রেজিনূর রহমান সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী নেতা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন প্রতিনিধিও দাবি করেন, বিভিন্ন সময়ে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি পাবনা জেলা পুলিশের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo