• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি, ৩০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত একটি দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোগীদের ৯৯ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন)  বোয়ালমারী পৌরসভায় অবস্থিত 'বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড' কর্তৃক প্রতিষ্ঠিত এই চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে রোগীদের মাঝে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ করে আসছিল। অভিযানের সময় চিকিৎসা কেন্দ্রে সংরক্ষিত এবং রোগীদের দেওয়া ওষুধ যাচাই-বাছাই করে দেখা যায়, ব্যবহৃত ও বিতরণকৃত ওষুধের প্রায় ৯৯ শতাংশেরই মেয়াদ শেষ হয়ে গেছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ পরবর্তীতে জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির পরিচালক ও মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পাল উপস্থিত ছিলেন না।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, "একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠানে এভাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহ করা চরম দায়িত্বহীনতার পরিচয়। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে মূল মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কাছে সুপারিশ করা হবে। এছাড়া চিকিৎসা কেন্দ্রের সহকারী চিকিৎসক ডা. সুনির্মল বসু এবং অফিস সহকারী প্রমিলা কর্মকারকে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম পুনরায় হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo