• সমগ্র বাংলা

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা৷

বৃহস্পতিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ সাপেক্ষে নেওয়া হবে আইনী ব্যবস্থা।

জানা যায়, অভিযুক্ত আব্দুল আলীম শহরের মালগ্রাম এলাকার বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। স্থানীয়দের ভাষ্যমতে, মাদ্রাসা ছুটি হলে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায় অভিযুক্ত আব্দুল আলিম। পথে শিশুটিকে একটি গলির মধ্যে নিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে ওই মাদ্রাসা শিক্ষক।

পরে আলীম শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বর্ণনা দিলে তা জানাজানি হলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় আলীমের বাড়ির জানালাও ভাংচুর করা হয়।

অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আলিমকে আটক করে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনিয়ে দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও মারধরের শিকার হন৷

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo