• সমগ্র বাংলা

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সীমান্তে এলাকায় বিজিবি'র ৩টি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের ভারতীয় মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজিবির সেক্টর দপ্তরের প্রশিক্ষন মাঠে আয়োজন করা হয়েছিল ওই ধ্বংস অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয়  কমিশনার  শহিদুল ইসলাম, বিজিবি'র রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান,  ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান আরিফ, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্যরা। 

দিনাজপুর সীমান্তে চোরাচালানের সময় বিজিবির ৩টি ব্যাটালিয়ন ২০, ২৯ এবং ৪২ এর সদস্যদের হাতে  ১০ কোটি ৮২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল। আজ বেলুন উড়িয়ে মাদকের বোতল গুড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম সূচনা করেন অতিথিরা।

বিভিন্ন ধরনের মাদকের মধ্যে ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশী মদ, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২৯ হাজার ৮৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ৪৫ হাজার ৮৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭ হাজার পিস বুফেরাফিন ট্যাবলেট, ৪ হাজার ৫৭৫ বোতল ইস্কাফ সিরাপ,  ৩ হাজার ৩৭৭ কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার ৭৪৬ বোতল যৌন উত্তেজক সিরাপসহ নেশা জাতীয় নানান ধরনের দ্রব্য উপকরন ধ্বংস করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo