প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বাড়ীর পাশে স্রোতহীন নদীতে জলকেলিসহ গোসলে নেমেছিল ভাবিসুমাইয়া আক্তার আকলিমা। কিন্তু গদীর বুকে আগে সৃষ্ট করা গর্তের গভীর পানিতে তলিয়ে একই সাথে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে তারা।
মৃত্যুর পরেও কেউ কাউকে ছাড়েনি, জোড়াজোড়ি করে পরষ্পরের হাত ধরে ছিল তারা। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটেছে জেলার পাবর্তীপুরের মধ্যপাড়ার ভাদুরি বাজারপাড়ায়।
প্রাণহানির শিকার মধ্যপাড়া ভাদুরি বাজারের বাসিন্দা দুলাল মিয়ার দুই কন্যা দুলালী খাতুন ( ২৪) এবং সুরভি খাতুন (১৩) ছাড়াও একই পরিবারের বৌমা সুমাইয়া আক্তার আকলিমা (১৯) মোহাম্মদ তহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, পাবর্তীপুরের মধ্যপাড়া এলাকায় স্রোতহীন কালনী নদী থেকে শুষ্ক সময়ে মাটি বালু কেটে সরিয়ে নেওয়ার ফলে সৃষ্টি হয়েছিল গভীর খাদ। আজ দুপুরে ওই স্হানে গোসল করতে নামে ননদসহ ভাবী। ঠিকমত সাতার জানতোনা তারা। আর জানা ছিলনা নদীর বুকে গভীর খাদে বিপদের বিষয়টি। গভীর পানিতে তলিয়ে হাবুডুবুর সময় পরষ্পরকে বাঁচাতে চেষ্টা চালানোর সময় কেউ কাউকে বাঁচাতে পারেনি। একই সাথে প্রাণ হারিয়েছে। এসময় পরষ্পরকে আগলে ধরে ছিল তারা।
পাবর্তীপুর মডেল থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, বাড়ীর পাশের কালনী নদী ডোবার মত সৃষ্ট গর্তের গভীর পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছে তারা। বাড়ী এবং রাস্তা সংলগ্ন হওয়ায় তাদের লাশ উদ্ধার করেছে স্হানীয়রা। আজ দুপুরের খাবার খেয়ে কর্মস্হল ঢাকায় ফিরে যাবার কথা ছিল তাদের। কিন্তু সাতার না জানার কারনে অকাল মৃত্যুর শিকার হয়েছে তারা।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)