• সমগ্র বাংলা

রাণীনগরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চ’ড়ান্ত পর্বে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর কামতা এসএন উচ্চ বিদ্যালয় রানার আপ স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে আইমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়া প্রতিযোগিতার বিচারক এ্যাড. ড. আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, অনিত কুমার প্রামাণিক, সমন্বয়ক প্রভাষক রোকসানা পারভীন,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন দুর্নীতি মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আজকের শিক্ষার্থীদের দুর্নীতি সম্পর্কে সচেতন করার কোন বিকল্প নেই। তাই এই ধরণের আয়োজন আগামী প্রজন্মকে দুর্নীতি সম্পর্কে সচেতন করতে পাথেয় হিসেবে কাজ করবে। আগামীতেও এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo