• সমগ্র বাংলা

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে খাল খনন: মা‌নিকগ‌ঞ্জে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খা‌লের পা‌ড়ে গাছ লাগা‌নো হ‌বে খা‌লে মাছ ছাড়া হ‌বে। ঐতিহা‌সিক যে প্রবাদ র‌য়ে‌ছে মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেটা‌কে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে খাল খনন করা হ‌চ্ছে।

বুধবার (২৪ জুন) বি‌কে‌লে মানিকগঞ্জের সাটু‌রিয়া গাজীখালী নদীর সং‌যোগ হ‌তে খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন ক‌রে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, খাল কাটার উ‌দ্দেশ‌্য হ‌চ্ছে আমা‌দের সার‌ফেস ওয়াটার আজ‌কে খুবই সংকট দেখা দি‌চ্ছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যখন খাল কাটা শুরু ক‌রেন ওনার উ‌দ্দেশ‌্য ছিল, খা‌লে পা‌নি ধ‌রে রাখ‌বে। শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে পানি নিষ্কাশনের হ‌য়ে যা‌বে। ঐ সময় খাল কাটা কর্মসূ‌চির মাধ‌্যমে কৃ‌ষি‌তে বৈপ্ল‌বিক প‌রিবর্তন হ‌য়ে ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খালের পাড়ে আজ‌কে আমরা গাছ লা‌গি‌য়ে গেলাম। এই যে খাল খনন ও খা‌লের পা‌ড়ে বৃক্ষ রোপণ করা হ‌চ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তা মানু‌ষের জন‌্য বাস্তবায়ন কর‌ছেন। এলাকার মানুষ হি‌সে‌বে আপনা‌দের প্রত্যেকের দ্বা‌য়িত্ব র‌য়ে‌ছে গাছ গু‌লো‌কে রক্ষা করা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo