• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ চাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। এই অর্থের বড় অংশ যুদ্ধসংক্রান্ত খরচ এবং ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ মজুত করতে ব্যয় হবে বলে দেশটির সিনেটরদের জানিয়েছে পেন্টাগন।

বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা এপি জানিয়েছে, এখনো হোয়াইট হাউস অফিসের বাজেটে আনুষ্ঠানিকভাবে অর্থায়ন প্রস্তাব জমা দেয়নি কংগ্রেস। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইতোমধ্যে ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এছাড়া উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফিনবার্গ গত সপ্তাহে কয়েকজন সিনেটরকে জানান, অর্থায়নের অনুরোধটি বাজেট দপ্তরে পাঠানো হয়েছে।

এই অর্থায়ন প্রস্তাব এমন সময় সামনে এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে কংগ্রেসে বিতর্ক চলছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে পেন্টাগনের জন্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারের বাজেট চেয়েছে, যা বর্তমান অর্থবছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনে বলেছেন, যুদ্ধ-সম্পর্কিত অতিরিক্ত ব্যয়ের একটি প্রস্তাব শিগগিরই কংগ্রেসে আসবে এবং তখন আইনপ্রণেতারা এর পক্ষে পর্যাপ্ত সমর্থন আছে কি না তা বিবেচনা করবেন।

তবে প্রস্তাবটি সহজে পাশ হবে না বলে ধারণা করা হচ্ছে। অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা যুদ্ধের বিরোধিতা করছেন এবং যুক্তি দিচ্ছেন যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে জনগণের করের অর্থ যুদ্ধের পেছনে ব্যয় করা উচিত নয়।

ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মুরি অভিযোগ করে বলেন, অনেক আমেরিকান যে যুদ্ধের বিরোধিতা করে, সেই যুদ্ধে পরিবারের কষ্টার্জিত করের অর্থ ব্যয় করা হচ্ছে।

গত মাসে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় হেগসেথ যুদ্ধের খরচ ২৯ বিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান করেছিলেন। তবে নতুন প্রস্তাবে সেই অঙ্ক প্রায় তিনগুণ বেড়ে ৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যুদ্ধের শুরুতে পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী সম্ভাব্য ব্যয় ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলেও আলোচনা হয়েছিল।

ডেমোক্র্যাট সিনেটর ব্রেইন স্কেজ মনে করেন, প্রকৃত ব্যয় প্রস্তাবিত ৮০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি হতে পারে। অন্যদিকে রিপাবলিকান সিনেটর জিম ব্যাঙ্কস বলেন, এটি শুধু যুদ্ধের অর্থায়ন নয়। বরং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প ও অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার বিনিয়োগ।

যুদ্ধের ব্যয় নিয়ে প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করত, তার মূল্য কত হতো? তিনি স্বীকার করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্তের সঙ্গে বড় ধরনের অর্থনৈতিক ব্যয় জড়িত রয়েছে।

মন্তব্য (০)





image

‎তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তীব্র দাবদাহের কবলে পড়েছে ফ্রা...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo