ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠাচার বহির্ভুত রাজনীতির বিরুদ্ধে পাবনায় প্রতিবাদ মিছিল করেছে যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহম্মেদসহ জেলা.থানা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বক্তারা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকান্ড পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে যুবদলের নেতাকর্মীরা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

মন্তব্য (০)