ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা এড়াতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ করা গেছে। নিরাপত্তার সার্বিক দিক তদারকিতে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। শহরের প্রবেশমুখ ও প্রধান প্রধান সড়কগুলোতে জোরদার করা হয়েছে নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে স্বস্তি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)