• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান খালেদ হোসেন পরাগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালেশিয়া ও চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফরের সফরসঙ্গী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ।

রবিবার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এই বিদেশ সফরে তার সঙ্গী হয়েছেন ২৫ সদস্যের প্রতিনিধি দল। এই দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাক্তিগত আলোকচিত্রী পদে নিয়োগ পাওয়া পাবনার কৃতি সন্তান খালেদ হোসেন পরাগকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসাবে মালয়েশিয়া ও পরবর্তীতে চীনে যাবেন তিনি। ২৬ শে জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলের। 

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন।

প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

 

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তারেক রহমানের সাথে যাচ্ছেন তার স্ত্রী জুবাইদা রহমান। সফরকারী দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী।

এছাড়াও সফরকারী দলে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী তানভীর গণি এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মন্তব্য (০)





image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

  • company_logo