• সমগ্র বাংলা

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) পার্কে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশ গঠনে তাঁর অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান রূপকার এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোজাফফর হক বেলাল, ইখতিয়ার হোসেন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হাশেম রাজু, বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহমুদ, আবুল মনসুর, দেলোয়ার হোসেন, এহসান মওলা, মঞ্জুর আলম তালুকদার, শহীদ খান, সাহাবুদ্দিন করিম, মো. সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আয়াস খান, শহিদুল ইসলাম, মো. শাহিনুল্লাহ ও মাহফুজসহ দলীয় নেতৃবৃন্দ।

শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ১ ক...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া...

image

সোনারগাঁয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপী...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি...

image

নড়াইলে চাঁদার দাবিতে কালিয়া ব্যবসায়ীর কার্যালয় ও বসতবাড়ি...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট রামানন্দপ...

image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

  • company_logo