ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও বাল্কহেডসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
আটক ব্যক্তির নাম মো. বেলায়েত মোল্লা (৪৫)। তিনি নড়াইল জেলার বুড়িখালী গ্রামের মো. হান্নান মোল্লার ছেলে।
জানা যায়, মধুখালী ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃষ্টি উপেক্ষা করে অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের সময় বেলায়েত মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, উপজেলার যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)