• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শিকার হওয়া ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির ‘মানবিক বিপর্যয়’ মোকাবিলায় বেইজিং সহায়তা দেবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। 

লিন জিয়ান বলেছেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সেখানে জনগণের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনীতি ও জীবনমান উন্নত করতে সহায়তা করা যায়।’

লিন জিয়ান জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর চীন ইরানক এ নিয়ে দ্বিতীয়বার সহায়তা দিচ্ছে। এর আগে মার্চ মাসেও চীন ইরানে সহায়তা পাঠিয়েছিল।

মন্তব্য (০)





image

মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

নিউজ ডেস্ক : ইসরাইল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদ...

image

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি...

নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে...

image

‎ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যা...

image

রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উ...

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ন...

image

‎ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্...

  • company_logo