• সমগ্র বাংলা

লালমনিহাটে শিশু হত্যা! উত্তেজিত জনতার অভিযুক্তর বাড়িতে অগ্নিসংযোগ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও অনুরুপ ভাবে খোঁজে বের তার পরিবার ও স্থানীয়রা। এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুড়ে নন্দিনীর বস্তা বন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় বিধানচন্দ্রের বাড়িতে ভাঙচুর ও আসবাবপত্র আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ। শিশুটির মা সাবিত্রী রানী জানান,আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি দোষীদের গ্রেপ্তার ও ফাঁসি চাই। এ ঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ। উত্তেজিত জনতা এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে।ও আটককৃতদের ছিনিয়ে নিতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়।  এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন ।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিধান চন্দ্র সহ দুজনকে আটক করেছে । এদিকে এ ঘটনায় আদিতমারি থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার মো:আসাদুজ্জামান জানান, এ পৈশাচিক ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না। আর যারা প্রশাসনের গাড়ি ভাঙ শুরু করেছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে। লালমনিহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে প্রশমিত করেছি। কিন্তু আসামি নিয়ে ফেরার পথে তারা গাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo