• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাকা সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেইসঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধের অবসান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আরাগচি বলেন, ‘লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব  অব্যাহত থাকলে তেহরান তা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ)-এর লঙ্ঘন হিসেবে দেখবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এখন থেকে লেবাননের ওপর ইসরাইলের কোনো হামলাই গ্রহণযোগ্য হবে না।’

আরাগচির ভাষায়, ‘লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাকা সমঝোতা স্মারকের লঙ্ঘন।’

তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান মনে করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু ইরান-সংক্রান্ত উত্তেজনা নয়, লেবাননকে ঘিরে চলমান সংঘাত ও দখলদারিত্বের বিষয়টিও সমাধান করতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।’

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo