ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে এনামুল হক(২২) নামের এক মুদি দোকানি অপহরণের শিকার হয়েছে।
সে টেকনাফ সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের দক্ষিণ লেঙ্গুর বিল গ্রামের জহির আহমদ"র ছেলে।
সোমবার (১৫ জুন) বেলা ২ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে অপহৃতের ভাবি আকলিমা আক্তার টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, ভিকটিম এনামুল হক দক্ষিণ লেঙ্গুর বিল (আদর্শ গ্রাশ) এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করে আসছে। ১৫ জুন দুপুর আনুমানিক ২ টার সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তাদের একটিনমোটর সাইকেল নিয়ে ভিকটিম এর মুদির দোকানে আসে। আইনশৃঙ্খলবাহীনির পরিচয় দিয়ে জোর পূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেয়ে ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ০১৮৮৩৫৬৭৩৫৮ নাম্বার ফোন দিলে উক্ত মোবাইল ফোন দোকানে পাওয়া যায়।
এরপর থেকে ভিকটিম এর কোন ধরনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকন্ঠা বিষয় করছে।
টেকনাফ মডেল থানায় এসআই মো: বেলাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয় তদন্ত চলছে।
ফরিদপুর প্রতিনিধি : বর্ষার আগমনী বার্তার সঙ্গেই ফরিদপুরে প্র...
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমনা ফেরদৌসী (৩৮) নামের এক গ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সী...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন...

মন্তব্য (০)