• সমগ্র বাংলা

পাবনায় পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে আটক করেন। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন। 

চাটমোহর থানা পুলিশের উপ-পরিদর্শক  (এসআই) প্রদীপ কুমার সরকার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন, বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের রাত সাড়ে নয়টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।

আটক দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে আতিক হোসেন (৩৫), পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) ও চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকার ফজলুর ছেলে বাঁধন হোসেন (২০)। 

আটককৃতদের মধ্যে আতিক হোসেন ও আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাঁধন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনএ) মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে চাটমোহর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo