ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের হামলা ও মারপিটে নিহত হাশেম প্রামানিক হত্যা মামলায় পলাতক আরো ৩ জনকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় যশোরের মনিরামপুর এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নটাবাড়িয়া গ্রামের আতার প্রামানিকের ছেলে আ. রহমান প্রামানিক (৪৫), তার ছেলে আ. রাজ্জাক প্রামানিক (২৫) ও হাসেম আলীর ছেলে আ. মজিদ (৪০)।
এ ঘটনায় ইতোপর্বে একই গ্রামের নওফেল আলীর ছেলে শাহীন (৩৫) কে গ্রেফতার করে থানা পুলিশ।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মনিরামপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার (১৪ জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন ও তার সহযোগিদের হামলা ও মারপিটে আহত হাশেম প্রামানিক গত ৪ জুন দিবাগত রাত ১২টার দিকে মারা যান। তার বড় ভাই হাজু প্রামানিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিষয়ে স্থানীয় প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই'র তথ্য দেওয়ার অভিযোগ এনে কৃষকদলের বহিস্কৃত নেতা আঃ মমিন গং ঈদের পরের দিন গত ২৯ সকালে নটাবাড়িয়া বাজারে হাশেম প্রামানিকসহ তার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে হাশেম প্রামানিকসহ ৭ জন গুরুতর আহত হন। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাশেম প্রামানিক মারা যান। এ ঘটনার পর ওই দিন রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এসময় অভিযান চালিয়ে আটক করা হয় শাহীন হোসেনকে। নিহতের ভাগ্নে মৃত ইসমাইলের ছেলে আলহাজ উদ্দিন বাদী হয়ে আঃ মমিনসহ ১০জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলা নং ৬,তাং ৫/৬/২০২৬ ইং।
এদিকে হাশেম প্রামানিকের হত্যাকারী ভেজাল দুধ উৎপাদনকারী আঃ মমিন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সম্প্রতি বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে চলতি অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীর একটি কনভেনশন সেন্টা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজা...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনব...

মন্তব্য (০)