• সমগ্র বাংলা

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি।

রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি শামীম খান। এতে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সনাক সদস্য রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী এবং জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, সস্তা শ্রমের সুযোগে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা হচ্ছে। বিশেষ করে কল-কারখানা, ওয়ার্কশপ, রেস্টুরেন্ট এবং গৃহস্থালির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

তারা আরও বলেন, শিশুশ্রম বন্ধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বক্তারা প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ প্রথা বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo