ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ম্যাগজিন,গুলি, সামুরাই ব্যাটন,চাইনিজ কুড়াল উদ্ধার করেছে ৬৪ বিজিবি।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, ১৩ জুন শনিবার আনুমানিক বেলা ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল নামক গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মোঃ ফয়সাল এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যায়। পরবর্তীতে ফয়সালের বাড়ি তল্লাশী চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন,৫ রাউন্ড গুলি, ২টি সামুরাই ব্যাটন,১টি চাইনিজ কুড়াল, বিয়ার ও মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো: জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সনাক্তকৃত মাদক চোরাকারবারী কে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।"
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)