• সমগ্র বাংলা

পাবনায় মাদক সেবনের অভিযোগে এক যুবকের ১ বছরের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কালিবাড়ী আদর্শগ্রাম এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মো. ডাবলু (৩২) কে এই জরিমানার আদেশ প্রদান করা হয়। সে কালীবাড়ি আদর্শ গ্রামের  মৃত আক্কাস আলীর ছেলে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর আদালত তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও নির্ধারিত সাজা ভোগ করতে হবে বলে জানা গেছে। এসময় ভাঙ্গুড়া থানার এসআই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। 

ঘটনার বিষয় সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক দ্রব্য বিরোধী  কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo