• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ৪০ কৃতি ফুটবলারের মাঝে উন্নতমানের ফুটবল বুট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিভাবান ও সম্ভাবনাময় ফুটবলারদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০ জন কৃতি পুরুষ ও প্রমিলা ফুটবলারের মাঝে উন্নতমানের ফুটবল বুট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুট বিতরণ করেন ।

বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সানজিদা রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর-রশীদ, শরীফ নূরুল আবেদীন শরীফ জায়েদীসহ উপজেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউর রহমান বলেন, এই খেলোয়াড়দের আমি খুব কাছ থেকে দেখেছি। তারা সবাই অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময়। তাদের উন্নয়ন ও সফলতার জন্য আমরা সবসময় পাশে আছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও ভালো পারফরম্যান্স করে ঈশ্বরগঞ্জের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঈশ্বরগঞ্জে যোগদানের পর আমি দেখেছি এখানকার তরুণরা খেলাধুলাপ্রেমী এবং অত্যন্ত মেধাবী। বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমি সবসময় খেলোয়াড়দের পাশে থাকতে চাই এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমি উপজেলার মাঠগুলোকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে চাই। পাশাপাশি একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যারা নিয়মিত অনুশীলন করবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে সচেষ্ট থাকবে, তাদের জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে ক্রীড়ার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo