ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় ছেলের সামনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
র্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাইদুল ইসলাম (৩৫)-কে গ্রেফতার করে। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ (পুরাতন পাড়া) এলাকার বাসিন্দা।
মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুন বিকেলে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারে জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে হোসেন আলী নামে এক ব্যক্তিকে তার ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফছানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)